Skip to main content

Posts

Showing posts from May, 2022
  হারিয়ে যাচ্ছে অনেক জীবন মোট্ সাইকেল দূর্ঘটনায়  আজ আমার পরিচিত  গন্ডির মধ্যে ২ জন মানুষের মোটর সাইকেল দূর্ঘটনায় মৃত্যুর খবর জানলাম ।  প্রতিদিনই দেশের কোথাও না কোথাও এই রকম মৃত্যুর খবর দেখতেছি । পরিবারগুলো হারাচ্ছে তাঁদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি । ইদানিংকালে সড়ক দূর্ঘটনাগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে মোটর সাইকেল সম্পর্কিত । আর আমাদের উঠতি বয়সী তরুণরাই বেশির ভাগ শিকার হচ্ছেন এই সকল দূর্ঘটনার। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, শুধুমাত্র ঈদুল ফিতরের ছুটির আগে ও পরের ১০ দিন মিলেয়ে প্রায় ১১০ জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন শুধুমাত্র মোটর সাইকেল দূর্ঘটনায় । আমাদের তরুণরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে ফ্যাশন/স্টাইল দেখানোর নামে । আজকের এই প্রজন্ম কেমন যেন অনেক উদ্ভ্রান্ত আর এলোমেলো । রাস্তাঘাটে বের হলে তাদের যেন আর সময় থাকেনা একটু ঠান্ডা মাথায়, ড্রাইভিং করার । সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা গবেষকেরা বলেছেন, মোটরসাইকেল দুর্ঘটনাগুলো মূলত ঘটে বেপরোয়া গতি, ওভারটেকিংয়ের চেষ্টা, বারবার লেন পরিবর্তন, ট্রাফিক আইন না মানা ও চলন্ত অবস্থায় মুঠোফোনে কথা বলার কারণে। হেলমেট ব্যবহার না করা ও নিম্নমানের...