হারিয়ে যাচ্ছে অনেক জীবন মোট্ সাইকেল দূর্ঘটনায় আজ আমার পরিচিত গন্ডির মধ্যে ২ জন মানুষের মোটর সাইকেল দূর্ঘটনায় মৃত্যুর খবর জানলাম । প্রতিদিনই দেশের কোথাও না কোথাও এই রকম মৃত্যুর খবর দেখতেছি । পরিবারগুলো হারাচ্ছে তাঁদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি । ইদানিংকালে সড়ক দূর্ঘটনাগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে মোটর সাইকেল সম্পর্কিত । আর আমাদের উঠতি বয়সী তরুণরাই বেশির ভাগ শিকার হচ্ছেন এই সকল দূর্ঘটনার। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, শুধুমাত্র ঈদুল ফিতরের ছুটির আগে ও পরের ১০ দিন মিলেয়ে প্রায় ১১০ জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন শুধুমাত্র মোটর সাইকেল দূর্ঘটনায় । আমাদের তরুণরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে ফ্যাশন/স্টাইল দেখানোর নামে । আজকের এই প্রজন্ম কেমন যেন অনেক উদ্ভ্রান্ত আর এলোমেলো । রাস্তাঘাটে বের হলে তাদের যেন আর সময় থাকেনা একটু ঠান্ডা মাথায়, ড্রাইভিং করার । সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা গবেষকেরা বলেছেন, মোটরসাইকেল দুর্ঘটনাগুলো মূলত ঘটে বেপরোয়া গতি, ওভারটেকিংয়ের চেষ্টা, বারবার লেন পরিবর্তন, ট্রাফিক আইন না মানা ও চলন্ত অবস্থায় মুঠোফোনে কথা বলার কারণে। হেলমেট ব্যবহার না করা ও নিম্নমানের...
পেশা হিসেবে মার্চেন্ডাইজিং বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বড় একটি অংশ আসে তৈরী পোশাক শিল্প থেকে । আর তাই চাকুরী ক্ষেত্রে ক্রমান্বয়ে বাড়ছে দক্ষ মার্চেন্ডাইজারদের চাহিদা । প্রকৃত পক্ষে মার্চেন্ডাইজাররাই পুরো ব্যবসা দেখভাল করে বললে অত্যুক্তি হবে না । কারণ সিদ্ধান্ত নেয়ার কাজগুলো তাঁদেরকেই করতে হয় , আর বিনিয়োগ করেন মালিকগণ । বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার সাথে পেশার কোন ও সমন্বয় নেই । যেখানে বিশ্বের সমস্ত উন্নত দেশেসমূহে প্রচলিত শিক্ষার সাথে তাদের দেশের শিল্পকারখানাগুলোর একটা সমন্বয় আছে । যাতে করে ছেলে মেয়েরা পড়াশোনা শেষ করেই কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে, আমাদের মতো বেকারত্বের বোঝা না বইয়ে । মহামারী কোভিড-১৯ এর পরে বাংলাদেশের পোশাক শিল্প আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে সকল প্রতিকূলতা ডিঙিয়ে । আর সেই ক্ষেত্রে বেড়েছে দক্ষ মার্চেন্ডাইজারদের। এই শিল্পে একমাত্র দক্ষরাই টিকে থাকতে পারে দীর্ঘ সময় ধরে। সাধারণত স্নাতক শেষ করেই এই পেশাতে প্রবেশ করা যায় । কিন্তু এই পেশায় খুব ভালো করতে হলে বিজিএমইয়ে পরিচালতি বিইউএফটি তে ( বিইউএফটি এর ওয়েব স...