Dear All, I want to discuss here regarding all merchandising issues, like as yarn description, fabrics type, dyeing procedure, sampling, cutting description, sewing and finishing activities.
পেশা হিসেবে মার্চেন্ডাইজিং বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বড় একটি অংশ আসে তৈরী পোশাক শিল্প থেকে । আর তাই চাকুরী ক্ষেত্রে ক্রমান্বয়ে বাড়ছে দক্ষ মার্চেন্ডাইজারদের চাহিদা । প্রকৃত পক্ষে মার্চেন্ডাইজাররাই পুরো ব্যবসা দেখভাল করে বললে অত্যুক্তি হবে না । কারণ সিদ্ধান্ত নেয়ার কাজগুলো তাঁদেরকেই করতে হয় , আর বিনিয়োগ করেন মালিকগণ । বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার সাথে পেশার কোন ও সমন্বয় নেই । যেখানে বিশ্বের সমস্ত উন্নত দেশেসমূহে প্রচলিত শিক্ষার সাথে তাদের দেশের শিল্পকারখানাগুলোর একটা সমন্বয় আছে । যাতে করে ছেলে মেয়েরা পড়াশোনা শেষ করেই কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে, আমাদের মতো বেকারত্বের বোঝা না বইয়ে । মহামারী কোভিড-১৯ এর পরে বাংলাদেশের পোশাক শিল্প আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে সকল প্রতিকূলতা ডিঙিয়ে । আর সেই ক্ষেত্রে বেড়েছে দক্ষ মার্চেন্ডাইজারদের। এই শিল্পে একমাত্র দক্ষরাই টিকে থাকতে পারে দীর্ঘ সময় ধরে। সাধারণত স্নাতক শেষ করেই এই পেশাতে প্রবেশ করা যায় । কিন্তু এই পেশায় খুব ভালো করতে হলে বিজিএমইয়ে পরিচালতি বিইউএফটি তে ( বিইউএফটি এর ওয়েব স...
Comments
Post a Comment